ছেলের নাম জানালেন মাহি

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি ছেলের মা হয়েছেন। তবে ছেলের নাম কী রেখেছেন- সেটা জানতে উদগ্রীব

2023-04-03T23:29:25+00:00
2023-04-03T23:29:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছেলের নাম জানালেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১১:২৯ পিএম   (ভিজিট : ৪২০)
X

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি ছেলের মা হয়েছেন। তবে ছেলের নাম কী রেখেছেন- সেটা জানতে উদগ্রীব ছিলেন তারকার ভক্তরা। এবার মাহি নিজেই তার ছেলের নাম প্রকাশ্যে আনলেন।

সোমবার (৩ এপ্রিল) মাহি তার ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন। একটি পোস্ট তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার’।

গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন মাহি। জানা গেছে, ছেলেকে নিয়ে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বাবু/মম




  বিষয়:   মাহি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy