প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:৩০ পিএম (ভিজিট : ২৩৬)

X
আমরা এমন অনেক মানুষ রয়েছি যারা রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে থাকি। আবার এমন অনেকেই রয়েছে যারা রোজা রেখে মেসওয়াক করে। অনেকেরই প্রশ্ন থাকে যে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিনা?
এই বিষয়ে বিজ্ঞ আলেমগণ কি বলছে চলুন জেনে আসা যাক :
রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা ইসলামিক দৃষ্টিতে মাকরূহ। পেস্ট কিংবা টুথপেস্ট পাউডার বা মাজনে বিভিন্ন রকমের মিষ্টি কিংবা তিতা স্বাদ থাকে। আর রোজা রেখে কোন রোজাদার ব্যক্তির জন্য বাইরের কোন জিনিসের স্বাদ গ্রহণ করা ইসলামিক দৃষ্টিতে মাকরূহ। কিন্তু এসব যদি গলায় পৌঁছে যায় তবে রোজাদারের রোজা ভেঙে যাবে।
তাই রমজান মাসে প্রত্যেক রোজাদার ব্যক্তির উচিত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা থেকে নিজেকে বিরত রাখা। ব্রাশ করার পরিবর্তে অবশ্যই মেসওয়াক করা যেতে পারে কারণ মেসওয়াকে কোন ক্ষতি নেই।( আল বহরুর রায়েক ২/২৭৯)
ব্রাশ করা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেরই রোজা ভেঙে যেতে পারে কিংবা মাকরূহ হয়ে যেতে পারে।
তাই প্রত্যেকটি মুসলিম বান্দাদের উচিত এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা জ্ঞাপন করা। ইসলামিক গবেষণায় দেখা গেছে, টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যায় না কারণ টুথপেস্ট কেউ খায় না। তবে অসতর্কতার মাধ্যমে এটি যদি কারো পেটে চলে যায় তবে তার রোজা ভেঙে যাবে। আবার অনেকে বলে থাকেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকরুহ হয়ে যায়।
বিশ্ব নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। আমাদের তার উম্মত হিসেবে সকলেরই মিসওয়াক করার সুন্নত।
হাদিস শরীফে রয়েছে মেসওয়াক করে নামাজ পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করতেন। এই মর্মে এক হাদিস হতে বর্ণিত, সুনানে আবু দাউদে জায়েদ বিন খালেদ আল জোহানি( রা.) এক হাদীসে বলেন,আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,'আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম।'
পবিত্র রমজান মাস হল আল্লাহর সন্তুষ্টি লাভের এক বিশেষ সময়। তাই এই রমজান মাসে নিজেদের রোজা মাকরুহ না করে বরঞ্চ নবীজির সুন্নত অনুযায়ী মিসওয়াক করাই সবথেকে উত্তম।
তবে এক্ষেত্রে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যাবে না কিন্তু রোজা মাকরূহ হয়ে যাবে।
বিশ্বের সকল মুসলিম উম্মাহকে মহান রাব্বুল আলামিন এই সকল বিষয়ে সুস্পষ্ট ধারণা জ্ঞাপন করে রোজার যথাযথ নিয়মে তা পালনের তৌফিক দান করুন।
(আমিন )
বাবু/পিকু