তাহসানের বাবা আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার

2023-04-13T09:24:55+00:00
2023-04-13T11:28:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তাহসানের বাবা আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৯:২৪ এএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ১১:২৮ এএম  (ভিজিট : ১৭৭)
X

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এর পর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এর পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

তাহসানের স্বজনরা জানান, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বাবু/এ আর 




  বিষয়:   তাহসান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy