অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মী কারাগারে

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী মোসা. বিলকিস আক্তার ওরফে কনাকে রিমান্ড শেষে কারাগারে

2023-04-13T17:56:05+00:00
2023-04-13T17:56:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মী কারাগারে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৩৭)
X


অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী মোসা. বিলকিস আক্তার ওরফে কনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক সুকান্ত বিশ্বাস এক দিনের রিমান্ড শেষে কনাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কনার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ এপ্রিল কনার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন কনার দুই সহযোগী বাপ্পি চন্দ্র দে ও রবিউল আউয়ালকে কারাগারে পাঠানো হয়।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন।

২ এপ্রিল অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়। এ ঘটনায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাতেই কনাকে আসামি করে মামলা করেন।

মামলায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস উল্লেখ করেন, তাদের বাসায় তামান্না নামের এক নারী কাজ করেন। তামান্না অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে সহযোগিতা করতে গত ২৭ মার্চ মাসিক ৩ হাজার টাকা বেতনে কনাকে কাজে নেওয়া হয়। কনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে বলা হয়। তিনি দেবেন বলে জানালেও দেননি।

গত ১ এপ্রিল মনিরা মিঠু, বড় ছেলে মুশফিকের স্ত্রী এবং ছোট ছেলে পানিশূন্যতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন বাসায় ছিলেন গৃহকর্মী কনা। পরের দিন দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে যান মুশফিকের ছোট ভাই। এ সময় গৃহকর্মী কনাকে বাসায় রেখে যান। হাসপাতাল থেকে এসে কনাকে বাসায় দেখতে পান। তখন মুশফিকের ছোট ভাই বাথরুমে ঢোকেন। এর ফাঁকেই গৃহকর্মী কনা নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। বাথরুম থেকে বের হয়ে গৃহকর্মী কনাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দেখেন, কনা মূল গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। ডাক দিলে দৌঁড়ে পালিয়ে যান করা। তিনি তখনই রুমে গিয়ে দেখেন, টাকা ও স্বর্ণালঙ্কার নেই।

-বাবু/এ.এস





  বিষয়:   মনিরা মিঠু  চুরি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy