প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৬:২০ পিএম (ভিজিট : ১৪২)

X
সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শেহনাজ গিলের। আর সেই সালমান খানের ফোন নম্বরই ব্লক করে দিয়েছিলেন তিনি। সম্প্রতি একটি কমেডি শোতে এ কথা বলেন শেহনাজ।
অভিনেত্রী বলেন, 'সালমান খান যখন আমাকে ফোন করেন, ঠিক ওই সময় অমৃতসরে গিয়েছিলাম আমি। গুরুদ্বারে থাকাকালীন এক অচেনা নম্বর থেকে কল আসে আমার ফোনে। এতে আমি ভীষণ বিরক্ত হই।
কোনো কথা শোনার আগেই নম্বরটাই ব্লক করে দেই আমি। এই স্বভাবটা আমার রয়েছে। অচেনা নম্বর থেকে কোনো কল এলেই, সেটা ব্লক করে দিই। পরে একটা নম্বর থেকে এসএমএস আসে, সালমান খান আমাকে ফোন করছিলেন। সঙ্গে সঙ্গে ট্রু কলারে নম্বর দিতেই দেখি সত্যিই সালমান খানের নম্বর। পরে আমি নিজেই ফোন করি তাকে।'
-বাবু/এ.এস