প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:৩৯ এএম (ভিজিট : ২১১)

X
উচ্চাকাঙ্ক্ষী কয়েকজন যুবকের বিপজ্জনক পরিণতি নিয়ে নির্মিত হয়েছে কাজল আরেফীন অমির নাটক ‘বিদেশ’। সেই নাটকে গান লিখেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।
গানটির দৃশ্যধারণ করা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত সন্দ্বীপে। পুরো নাটকটির জন্য পাঁচ দিনের পরিকল্পনা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে সপ্তাহব্যাপী চলে নাটকটির শুটিং।
নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলুসহ অনেকে।
আসন্ন ঈদে ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
বাবু/মম