শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখা জরুরি?

বুলেটিন ডেস্ক

ধর্ম

শাওয়াল মাসের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায়? কেউ যদি প্রত্যেক সপ্তাহের শেষে

2023-04-24T15:51:20+00:00
2023-04-24T15:51:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখা জরুরি?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ২০৩)
X

শাওয়াল মাসের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায়? কেউ যদি প্রত্যেক সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোজাগুলো রাখতে চায় তাহলে পারবে কিনা?

এমন প্রশ্নের প্রেক্ষিতে আলেমরা বলেন, শাওয়ালের রোজাগুলো লাগাতার বা ধারাবাহিকভাবে রাখা শর্ত নয়। তাই এ রোজাগুলো কেউ চাইলে আলাদা আলাদাভাবে কিংবা কোনও বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রাখতে পারে, এতে কোনও অসুবিধা নেই। তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভাল। 

কেননা আল্লাহ্‌ তায়ালা বলেন: ‘তোমরা ভাল কাজে অগ্রণী হও।’ আল্লাহ আরও বলেন: ‘তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ছুটে আস।’

মুসা আলাইহিস সালাম বলেন: ‘আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম, আপনি সন্তুষ্ট হবেন এ জন্য।’(সূরা ত্ব-হা, আয়াত: ৮)

শায়েফি ও হাম্বলি মাযহাবের কিছু কিছু আলেমের মতে, শাওয়ালের রোজাগুলো তাড়াতাড়ি আদায় করে নেওয়া উচিত। কারণ, দেরি করলে অনেক সময় বিভিন্ন বিপদ-আপদ বা সমস্যার কারণে নিয়ত থাকা সত্ত্বেও রোজাগুলো রাখা হবে না। তাই যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া ভালো। তবে তাড়াতাড়ি আদায় না করে মাসের মাঝখানে অথবা শেষের দিকে আদায় করলেও কোন অসুবিধা নেই।

ইমাম নববী রহ. বলেন, শাওয়াল মাসের ছয় রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের প্রথম দিকে কোনও বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রোজাগুলো রাখা মুস্তাহাব। আর যদি বিরতি দিয়ে আলাদা আলাদাভাবে রাখে তবুও জায়েজ আছে। এবং এভাবেও সুন্নত পালনকারী হিসেবে গণ্য হবে। (আল-মাজমু শারহুল মুহায্‌যাব, ইসলাম সুওয়াল ওয়া জাওয়াব)

বাবু/পিকু





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy