সুস্থ হয়েই তরবারি হাতে শ্যুটিংয়ে সুস্মিতা

বিনোদন ডেস্ক

বিনোদন

সম্প্রতি ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং চালকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েকদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। সুস্থ হয়েই

2023-04-26T08:13:52+00:00
2023-04-26T08:29:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুস্থ হয়েই তরবারি হাতে শ্যুটিংয়ে সুস্মিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:১৩ এএম  আপডেট: ২৬.০৪.২০২৩ ৮:২৯ এএম  (ভিজিট : ১৪৯)
X

সম্প্রতি ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং চালকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েকদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। সুস্থ হয়েই ফের কাজে ফিরলেন অভিনেত্রী।

দুই হাতে বনবন করে ঘোরাচ্ছেন তরবারি। ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং শুরু করলেন সুস্মিতা সেন। অভিনেত্রীর ভিডিও দেখে বলার কোনো উপায় নেই যে তিনি মাস দুয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতা লেখেন, ‘দু’দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে। তবে সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার হৃদয়টি বড়।’ জানা যায়, শ্যুটিং চালকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা হয়।

পরে আবার প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তার খুবই বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতেন বলেই এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন।  অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেছিলেন, ‘এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।’

এই মন্ত্রে বিশ্বাস রেখেই দু’মাসের মধ্যে ‘আরিয়া সিজন ৩’-এর ফ্লোরে ফিরলেন সুস্মিতা। ভিডিও শেয়ার করে লিখলেন, ‘সে আরো বেশি স্বার্থান্বেষী, আরো বেশি নির্ভীক, সে ফিরে এসেছে।’


বাবু/এ আর 




  বিষয়:   সুস্মিতা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy