বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের চিরসবুজ খ্যাত নায়ক সালমান খান। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও চেহারায় গ্ল্যামার কমেনি মোটেই। অ্যাকশন সিকোয়েন্সে যেমন পারদর্শী

2023-04-28T10:39:58+00:00
2023-04-28T10:39:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১০:৩৯ এএম   (ভিজিট : ১৭৩)
X

বলিউডের চিরসবুজ খ্যাত নায়ক সালমান খান। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও চেহারায় গ্ল্যামার কমেনি মোটেই। অ্যাকশন সিকোয়েন্সে যেমন পারদর্শী ভাইজান। তেমনই রোম্যান্টিকতার দিক দিয়েও সুপারহিট তিনি। ব্যক্তিগতজীবনে প্রেম একাধিকবার এলেও বিয়ের পিঁড়িতে আর বসা হয়নি সালমান খানের। এরপর ৫৭ বছর বয়সেও তিনি বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। যে সিনেমা মাত্র ৪ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১২০ কোটি রুপি আয় করে ফেলেছে। সম্প্রতি দুবাইতে সেই সিনেমার প্রচার করতে গিয়েই বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান।

প্রচারণা অনুষ্ঠানের একটি ভরা সভায় প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন। যা কিনা এখন ‘টক অফ দ্য বিটাউন’। সিনেমার প্রচারণা অনুষ্ঠান চলাকালীন বলিউড সুপারস্টার যখন মঞ্চে, তখন দর্শক আসন থেকে আচমকাই এক তরুণী চিৎকার করে বলেন, ‘সালমান আমাকে বিয়ে করুন।’ এরপরই ঘটে আরও একটি মজার কাণ্ড।

প্রথম তরুণীর চিৎকারের পর অপর এক তরুণী তাকে থামিয়ে চেঁচিয়ে ওঠেন- ‘না সালমান, বিয়ে কোরো না। কারও বিয়ে করা উচিত নয়!’ দ্বিতীয় তরুণীর কথা শুনে ভাইজান খ্যাত বলিউড সুপাস্টার সালমান খান নিজেকে সামলে নিয়ে জবাবে দ্বিতীয় মেয়ের কথার সমর্থন জানিয়ে বলেন, ‘ঠিক, ঠিক, একদম ঠিক।’

সালমান খানের মুখে বিয়ে না করার কথা শুনে ঐ মুহূর্তটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাত ছাড়া করেননি উপস্থিত সাংবাদিকরা। অনুষ্ঠানের ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

উল্লেখ্য, সালমান খান বর্তমানে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত। এ সিনেমায় সালমান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভেঙ্কটেশ এবং জগপতি বাবুসহ অনেকেই।

বাবু/এ আর 




  বিষয়:   সালমান খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy