আলোচনায় মৌসুমী মৌ

বিনোদন ডেস্ক

বিনোদন

ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক চুম্বক প্রেম’ শিরোনামের একটি গান নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এ

2023-04-30T07:46:34+00:00
2023-04-30T07:46:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আলোচনায় মৌসুমী মৌ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭:৪৬ এএম   (ভিজিট : ১৬৬)
X

ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক চুম্বক প্রেম’ শিরোনামের একটি গান নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মৌসুমী মৌ। 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন রিপন খান। ঈদের আগে আরও তিনটি মৌলিক গান প্রকাশ পায় এ সংগীতশিল্পীর। 

মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে প্রকাশ হয় ‘কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে ‘পিরিতের আঠা’ এবং ড. সোহেল মাসুদের কথা ও সুরে ‘অনুরাগের বীণা’। সবকটি গান নিয়েই শ্রোতারা তার প্রশংসা করেছেন বলে জানিয়েছেন মৌসুমী মৌ। 

তিনি বলেন, ‘চেষ্টা করেছি শ্রুতিমধুর কথা ও সুরের গান করতে। শ্রোতারা শুনছেন, প্রশংসা করছেন এটাই আমার স্বার্থকতা। ভবিষ্যতে আরও ভালো গান করার অনুপ্রেরণা দেবে এটি।’ এ সংগীতশিল্পী জানিয়েছেন, তার কণ্ঠের আরও কিছু মৌলিক গান প্রকাশের অপেক্ষায় আছে।


বাবু/এ আর 




  বিষয়:   মৌসুমী মৌ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy