শিশুদের যেভাবে ভালোবাসতেন বিশ্বনবী

বুলেটিন ডেস্ক

ধর্ম

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন এক বেদুইন নবী (স:) এর কাছে এসে বললো আপনারা শিশুদের চুমু

2023-05-01T01:00:46+00:00
2023-05-01T01:00:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিশুদের যেভাবে ভালোবাসতেন বিশ্বনবী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১:০০ এএম   (ভিজিট : ২০৫)
X

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন এক বেদুইন নবী (স:) এর কাছে এসে বললো আপনারা শিশুদের চুমু দেন আমরাতো তাদেরকে চুমু দেই না। উত্তরে নবী (স:) বলেন আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে দয়ামায়া উঠিয়ে নিয়ে গেলে আমি তার কি করতে পারি। (বুখারী) 

একদা নবী (স:) ঈদের নামাজ আদায়ের জন্য গৃহ থেকে বের হলেন একটু গিয়ে দেখলেন এক শিশু মলিন বেশে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। নবী (স:) তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কাঁদছে কেন? শিশুটি জবাবে বলল, আমার বাবা মা বেঁচে নেই আমি অসহায়, ঈদে আমার কোন পোষাক নেই, আমি দু:খে কাঁদছি।

নবী (স:) শিশুটিকে কোলে তুলে নিয়ে ঘরে ফিরে এলেন, তাকে গোসল করিয়ে নতুন পোষাক দিলেন এবং বললেন আজ থেকে আমি বিশ্ব নবী মোহাম্মদ (স:) তোমার বাবা, আয়েশা (রা:) তোমার মা, ফাতেমা (রা:) তোমার বোন। নবীজির আদর পেয়ে শিশুটি তার দু:খ ভুলে গেল। 

ছোট শিশু উমায়েরের একটি ছোট পাখি ছিল। একবার সে বসেছিল তার নিকট পাখিটি ছিল না। নবীজি (স:) তার কাছ দিয়ে অতিক্রম করছিলেন বললেন হে উমায়ের তোমার পাখিটি কোথায়? ব্যক্তিগত, পারিবারিক ও দ্বীনি শত ব্যস্ততার মধ্যেও নবী (স:) শিশুটির পাখির বিষয়টি স্মরণ রেখেছেন বলে শিশুটি অবাক হল। 

নবী (স:) এর দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসাইন (রা:) কে নবী (স:) কত আদর করতেন তা ইতিহাস খ্যাত। নবীজি ঘোড়ার মত হামাগুড়ি দিয়ে চলতেন আর নাতিরা নবী (স:) এর পিঠ মোবারকে আরোহন করতেন। 

যায়েদ বিন হারেসা (রা:) শিশু কালে দাস হিসেবে বিক্রি হন। হাত বদল হতে হতে নবী (স:) এর হাতে এসে পড়েন। তার পিতা মাতা তার খোঁজ পেয়ে তাকে মুক্ত করতে নবী (স:) এর কাছে আসেন। নবী (স:) তাকে মুক্ত করে দিয়ে তার পিতা মাতার সাথে চলে যাওয়ার অথবা নবী (স:) এর নিকট থেকে যাওয়ার যে কোন একটি গ্রহনের সুযোগ দিলেন। তিনি নবী (স:) এর সাথে থাকার ইচ্ছা পোষন করলেন। নবী (স:) এর স্নেহের কারণে সে এরূপ করেছিল।

বাবু/মম





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy