আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

সিনেমার শুটিং ও স্টেজ শো’র জন্য বিশ্বের অনেক দেশেই ঘুরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু এবারই

2023-05-04T15:10:08+00:00
2023-05-04T15:10:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩:১০ পিএম   (ভিজিট : ১৮০)
X


সিনেমার শুটিং ও স্টেজ শো’র জন্য বিশ্বের অনেক দেশেই ঘুরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু এবারই প্রথম তিনি উড়াল দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, প্রবাসী বাঙালিদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় গেলেন এই নায়িকা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে প্রতিবছরই সেখানের মেজর সড়কে এই আয়োজন হয়ে আসছে। এবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে তার লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হচ্ছে এই স্বাধীনতা অনুষ্ঠান। এতে অপু বিশ্বাস ছাড়াও অন্যান্য তারকাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস।

-বাবু/এ.এস





  বিষয়:   অপু বিশ্বাস  আমেরিকা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy