ফের মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি’

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তদের জন্য সুখবর। বড়পর্দায় ফিরছে সুশান্ত ম্যাজিক। সুশান্তের স্মৃতিকে সঙ্গে নিয়েই সিনেমা

2023-05-05T01:07:36+00:00
2023-05-05T01:07:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১:০৭ এএম   (ভিজিট : ১৪৯)
X

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তদের জন্য সুখবর। বড়পর্দায় ফিরছে সুশান্ত ম্যাজিক। সুশান্তের স্মৃতিকে সঙ্গে নিয়েই সিনেমা হলে ফের মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’। 

খবর অনুযায়ী, মে মাসের ১২ তারিখ ভারতে ফের মুক্তি পাবে এই ছবি। তবে শুধু হিন্দিতে নয়, এই ছবি মুক্তি পাবে তেলেগু ও তামিল ভাষাতেও।

ভারতজুড়ে এখন আইপিএল ঝড়। বাইশ গজে ধোনি ম্যাজিক চলছে অনবরত। ঠিক তারই মধ্যে বড়পর্দায় ধোনি বায়োপিক। এ যেন ডবল ধামাকা। একদিকে সুশান্তের স্মৃতি ও আরেক দিকে ধোনি ম্যাজিক। সব মিলিয়ে বড় পর্দায় যে ধামাকা শুরু হবে তা তো বলাই বাহুল্য।

২০১৬ সালে মুক্তি পায় পরিচালক নীরজ পাণ্ডের এই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল ছবিটি। ধোনি চরিত্রে তাক লাগিয়ে ছিলেন সুশান্ত। সেই চমকই আবার ফিরতে চলেছে বড়পর্দায়। দেশের সব মাল্টিপ্লেক্সেই মুক্তি পাবে ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’।

সূত্র : সংবাদ প্রতিদিন

বাবু/মম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy