সব ছেড়ে পুরোপুরি বদলে যাবেন নওয়াজ

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার সন্ন্যাস হবেন বলে জানিয়েছেন। জীবনের মতো শিক্ষা পেয়ে বদলেছেন নওয়াজ। তিনি জানান,

2023-05-05T18:04:00+00:00
2023-05-05T18:04:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সব ছেড়ে পুরোপুরি বদলে যাবেন নওয়াজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৯১)
X


বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার সন্ন্যাস হবেন বলে জানিয়েছেন। জীবনের মতো শিক্ষা পেয়ে বদলেছেন নওয়াজ। তিনি জানান, নিজেকে পুরোপুরি বদলে ফেলবেন, কেউ চড় মারলেও চুপ থাকবেন। সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন অভিনেতা।

স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তির পর থেকেই নওয়াজের ব্যক্তিগত জীবনে ঝড়। সেই ঝড়ের কবলে পড়ে মাঝে মধ্যেই নানারকম মন্তব্য করেছেন নওয়াজ। এই ঘটনার পর থেকেই বলিউডে কাজের সংখ্যাও কম হয়েছে নওয়াজের। সব মিলিয়ে নওয়াজের জীবন চলছে কঠিন সময়ের মধ্যে।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজের আফওয়া ছবি। সেই ছবির প্রচারেই এক সাক্ষাৎকারে নওয়াজ জানালেন, অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়েছি। অনেক ত্যাগ রয়েছে। বাইরে থেকে বলা সহজ আমি ভাল না খারাপ। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। সব কিছু ছেড়ে সন্ন্যাস নেব। আপনারা খুব শীঘ্রই খবর পাবেন!’

নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গেছে। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা।

তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এসবের মাঝেই বাড়ির পরিচারিকার একাধিক অভিযোগে বিদ্ধ নওয়াজ। সূত্র : সংবাদ প্রতিদিন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy