‘ওম শান্তি ওম’ নিয়ে মুখ খুললেন অর্জুন

বিনোদন ডেস্ক

বিনোদন

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর খলনায়কের চরিত্রে ছিলেন

2023-05-08T07:49:50+00:00
2023-05-08T07:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ওম শান্তি ওম’ নিয়ে মুখ খুললেন অর্জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:৪৯ এএম   (ভিজিট : ২৫৯)
X

২০০৭ সালে মুক্তি পাওয়া  ‘ওম শান্তি ওম’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর খলনায়কের চরিত্রে ছিলেন অর্জুন রামপাল।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সিনেমা সম্পর্কে অর্জুন বলেন, শাহরুখ অভিনীত চরিত্রটি একেবারেই ভালো লাগেনি তার। অর্জুনের মতে, চরিত্রটি ছিল ‘বিরক্তিকর’। তার কথায়, শাহরুখ অভিনীত চরিত্রটি যখন দ্বিতীয় বার ওম কাপুর হয়ে জন্ম নিচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। যেন স্বজনপোষণের জলজ্যান্ত দৃষ্টান্ত। 

স্বজনপোষণ নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেতা। তার মতে, যারা তারকা-সন্তান, তাদের এই পেশায় আসার ক্ষেত্রে বাড়তি সুযোগ থাকে। তাদের পরিশ্রম করতে হয় কম। কারণ, তাদের পরিবারের অনেকেই পরিচিত মুখ। অর্জুনের কথায়, এটা সেই ব্যক্তির ভাগ্য। কোন পরিবারে তিনি জন্মাবেন, এটা তো তিনি নিজে ঠিক করতে পারে না। 

শাহরুখ অবশ্য এসব কথার কোনো জবাব দেননি।

বাবু/জেএম 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy