শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলায় সমন জারি

বিনোদন ডেস্ক

বিনোদন

মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন

2023-05-09T14:17:22+00:00
2023-05-09T14:17:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলায় সমন জারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২:১৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X


মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করেন অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্ল্যাহ, যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করেন।

সেরেস্তাদার শফিকুল ইসলাম বলেন, এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত গতকাল ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মে এর মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

রহমত উল্ল্যাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, ‘এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল, আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।’

-বাবু/এ.এস





  বিষয়:   মামলা  শাকিব খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy