মামলার জবাব দিতে সময় চাইলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর করা শতকোটি টাকার মানহানি মামলায় সমনের

2023-05-15T18:21:45+00:00
2023-05-15T18:21:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলার জবাব দিতে সময় চাইলেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৬:২১ পিএম   (ভিজিট : ১৪০)
X

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর করা শতকোটি টাকার মানহানি মামলায় সমনের জবাব দাখিলের জন্য সময়ের আবেদন দাখিল করেছেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুলাই সমনের জবাব দাখিলের দিন ধার্য করেন।

আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন শাকিব খানের আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুলাই সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেন। এর আগে ৮ মে বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় শাকিব খানকে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

তারও আগে ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দিগ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে, সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান।

পরে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি নিয়ে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পিবিআইকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।




  বিষয়:   মামলা  শাকিব খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy