‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজককে হুমকি

বিনোদন ডেস্ক

বিনোদন

কয়েক দিন ধরেই লাগাতার হুমকি পাচ্ছেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজক। বারবার তাকে মেরে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া

2023-05-18T01:02:07+00:00
2023-05-18T01:02:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজককে হুমকি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১:০২ এএম   (ভিজিট : ১৫৭)
X

কয়েক দিন ধরেই লাগাতার হুমকি পাচ্ছেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজক। বারবার তাকে মেরে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি এই হুমকি প্রসঙ্গে মুখ খুললেন আদা শর্মা।

অভিনেত্রী বলেন, ‘বারবার হুমকি পাচ্ছেন আমাদের ছবির প্রযোজক। ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গোটা ঘটনাটাই বেশ ভয়ংকর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে রক্ষা করছে।’

‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা। নিজের কাজের অভিজ্ঞতার কথা সামাজিকমাধ্যমের পাতায় ভাগ করেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘প্রথম দিন যখন আমি ছবির চিত্রনাট্য শুনেছি, আমি বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প। যে আইএসিস-এর মতো একটা দলের প্যাঁচে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই গল্প ভয়ংকর তবে কাউকে না কাউকে তো এই গল্পটা বলতেই হতো।’

এর আগেও ‘দ্য কেরালা স্টোরি’ সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, “যারা এখনো মনে করছেন ‘দ্য কেরালা স্টোরি’ একটা প্ররোচনামূলক ছবি, তারা গুগলে একটু খুঁজে দেখুন। সত্যিটা জানতে পারবেন।”

‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। এর মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন ছবির অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। যদিও পরে নিজের সামাজিকমাধ্যমে অভিনেত্রী তার হালহকিকত জানিয়ে লেখেন, তিনি সুস্থ রয়েছেন, বড় কোনো বিপদ হয়নি তার।

বাবু/মম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy