‘রক ‘এন’ রোলের রানী’ টিনা টার্নার ৮৩ বছর বয়সে মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

দ্য বেস্ট কিংবা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট'র মতো কিংবদন্তি গানের শিল্পী, জনপ্রিয় মার্কিন পপ ও

2023-05-25T11:33:02+00:00
2023-05-25T11:33:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রক ‘এন’ রোলের রানী’ টিনা টার্নার ৮৩ বছর বয়সে মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৮৭)
X


দ্য বেস্ট কিংবা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট'র মতো কিংবদন্তি গানের শিল্পী, জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। টিনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহার্টি। তবে জনপ্রিয় এই তারকার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

১৯৮৫ সালের বক্স অফিস হিট করে ‘মেড ম্যাক্স' চলচ্চিত্র৷ এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন তিনি৷ তারই গাওয়া এ ছবির হিট গান ‘উই ডোন্ট নিড অ্যানাদার হিরো'৷ 

গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান টিনা। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল শ্রোতৃপ্রিয় হয়েছিল। এরপর আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গাইতে শুরু করে সফল হন। ওই সময় টিনাকে রক অ্যান্ড রোলের রানি বলা হতো।

তিনি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন। 

-বাবু/সাদরিনা




  বিষয়:   বয়স  গান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy