কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথমবার মতো কন্যা সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউর রোশান। বুধবার (২৪ মে) সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে

2023-05-25T13:31:45+00:00
2023-05-25T13:31:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১:৩১ পিএম   (ভিজিট : ১৪৯)
X


প্রথমবার মতো কন্যা সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউর রোশান। বুধবার (২৪ মে) সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা এক ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রোশান নিজেই।

বুধবার (২৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি দিয়েছেন এই অভিনেতা।

রোশানের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নবজাতক সন্তানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রোশান। এ যেন এক পাহাড় সমান আনন্দময় মুহূর্ত। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই দুই হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে রোশানের কমেন্টবক্সে। শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে নেটিজেন, সবাই অভিনন্দন জানাচ্ছেন এই নায়ককে।

সংবাদমাধ্যমকে রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখন চুড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাবো সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন এশার সঙ্গে। চলতি মাসের প্রথম সপ্তাহে গোপনীয়তা ভঙ্গ করে সেই বিয়ের খবর জানান সবাইকে। দু’পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ৬ মে সন্ধ্যায় বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করা হয়। রোশানের স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy