শেষ মুহূর্তে বাতিল অরিজিতের কনসার্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

ক্যারিয়ারের শুরুতে আশিকি-২ ছবিতে গাওয়া “তুম হি হো...” গান দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন অরিজিৎ সিং। তবে শুরুতে একাধিক

2023-05-28T09:06:15+00:00
2023-05-28T09:06:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ মুহূর্তে বাতিল অরিজিতের কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৯:০৬ এএম   (ভিজিট : ১৪৫)
X

ক্যারিয়ারের শুরুতে আশিকি-২ ছবিতে গাওয়া “তুম হি হো...” গান দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন অরিজিৎ সিং। তবে শুরুতে একাধিক ঝড় তার ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তার অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সবাই। 


অরিজিৎ সিং-এর গান ছবির ক্ষেত্রেও এক বাড়তি পাওনা। মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়। তেমনি অরিজিৎ সিংয়ের কনসার্টকে ঘিরে ভারতের চণ্ডীগরে গানপ্রেমী শ্রোতাদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেখানেও বাধে বিপত্তি। বাতিল করা হয়েছে কনসার্টও।


ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২৭ মে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অরিজিৎ সিংয়ের যে কনসার্ট হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। গতকাল এই অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে- প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানে ভেন্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল করা হল।


পরে এই অনুষ্ঠান কবে হবে, তা জানানো হবে। আয়োজকের পক্ষ থেকে এটাও জানানো হয়। যে টিকিট তারা কেটেছেন তা দিয়েই শো দেখা যাবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy