রাজের আইডি থেকে ভিডিও প্রকাশ্যে,আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি সুনেরাহ’র

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে

2023-05-30T13:29:44+00:00
2023-05-30T13:29:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজের আইডি থেকে ভিডিও প্রকাশ্যে,আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি সুনেরাহ’র
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১:২৯ পিএম   (ভিজিট : ২৭৪)
X


অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়।

এই ইস্যুতে সুনেরাহ বিনতে কামাল মুখ খুলেছেন। এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছর ধরে চিনি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সবাই জানি যে, কাছের বন্ধুর সঙ্গে কীভাবে কথা বলতে হয়! সমস্যা হলো, সে একজন ছেলে এবং আমি একজন মেয়ে। বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে। ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলি। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা এমন কী অপরাধের বিষয়! তার স্ত্রী (পরী মণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায়।’

সুনেরাহ বিনতে কামাল জানিয়েছেন এসব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের। সুনেরাহর লিখেছেন, “আপনারা যে ভিডিওগুলো দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।”

একটি স্থিরচিত্রে দেখা গেছে, মোবাইলে নিজের শরীরের কিছু একটা দেখাচ্ছেন সুনেরাহ। সেই ছবি তোলার ব্যাখ্যায় তিনি লিখেছেন, “তখন তাকে (শরিফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে। ‘ন ডরাই’ সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি)। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।”

নাম প্রকাশ না করলেও সুনেরহা মনে করেন, ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। তিনি তার লেখনিতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন।

সুনেরাহ লিখেছেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

২৩ মে সুনেহরা সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে শরিফুল রাজ ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ, মাশরুর ইনান ও রিপন নাথ। ক্যাপশনে সুনেহরা লিখেছিলেন, ‘আরেহ’। সেই ছবিতে পরী মণিও মন্তব্য করেছেন, দিয়েছেন লাইক রিঅ্যাক্ট। এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি। সুনেহরার দেয়া স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই ঘটেছে লঙ্কাকাণ্ড!

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy