ভক্তদের দুঃসংবাদ দিলেন জনি ডেপ

বুলেটিন ডেস্ক

বিনোদন

হলিউড ভ্যাম্পায়ার কনসার্টে অংশ নেয়ার আগে জনি ডেপ ভক্তদের দুঃসংবাদ দিলেন। ওই কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না।

2023-05-31T12:31:25+00:00
2023-05-31T12:31:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভক্তদের দুঃসংবাদ দিলেন জনি ডেপ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৮৩)
X


হলিউড ভ্যাম্পায়ার কনসার্টে অংশ নেয়ার আগে জনি ডেপ ভক্তদের দুঃসংবাদ দিলেন। ওই কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না। কেননা, পায়ে আঘাত পেয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি একটি নোট শেয়ার করেন। 

সেখানে জনি লেখেন, ‘বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার গোড়ালি ভেঙে গেছে। এটা প্রথমে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল। কিন্তু কান ও রয়াল অ্যালবার্ট হলের মাঝে কোথাও এই বিপত্তি হলো। ভালোর বদলে খারাপ। একাধিক চিকিৎসক আমায় সব ধরনের কাজ করতে নিষেধ করেছেন। ফলে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এ মুহূর্তে কোথাও যেতে পারব না।’

এই নোটের শেষে আরও লেখেন, ‘বন্ধুরা, আমি তোমাদের সবাইকে নিউ হ্যাম্পশায়ার, বোস্টন ও নিউইয়র্কে মিস করব। কিন্তু চিন্তা করো না। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, ইউরোপের শো-তে তোমাদের সব আক্ষেপ পুষিয়ে দেব আমি। আবারও আমি সবার থেকে ক্ষমা চাইছি। সবাই আমার ভালোবাসা আর শ্রদ্ধা জেনো। জনি ডেপ।’

এর আগে সোমবার (২৯ মে) ব্যান্ডটি ভক্তদের বলেছিল যে অভিনেতা পায়ে ব্যথা পেয়েছেন। এর ফলে তাদের নির্ধারিত শো পিছিয়ে দিতে হয়েছিল।

-বাবু/ সাদরিনা
     




  বিষয়:   কনসার্টে  অংশ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy