ক্যানসারে আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী?

বিনোদন ডেস্ক

বিনোদন

তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। গত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এ নিয়ে তার

2023-06-04T13:10:32+00:00
2023-06-04T13:10:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্যানসারে আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১:১০ পিএম   (ভিজিট : ১৮২)
X


তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। গত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এ নিয়ে তার ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া চর্চা হলেও চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।

শনিবার (৩ জুন) চিরঞ্জীবী একটি টুইট করেন। এতে তিনি লিখেন, ‘আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধন করার সময় ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। আপনি যদি নিয়মিত মেডিক্যাল টেস্ট করিয়ে থাকেন তবে ক্যানসার প্রতিরোধ করা যেতে পারে।’

চিরঞ্জীবী কোলনোস্কোপি করিয়েছিলেন। তাতে পলিপ শনাক্ত হয়েছে। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। চিরঞ্জীবী এ টুইটে আরো লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’

চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিরঞ্জীবী। এতে আরো অভিনয় করছেন— তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy