৪ দিনে কত আয় করেছে 'জরা হাটকে জরা বাঁচকে'?

বিনোদন ডেস্ক

বিনোদন

লক্ষ্মণ উতেকর পরিচালিত বলিউড সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সারা

2023-06-06T12:58:48+00:00
2023-06-06T12:58:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪ দিনে কত আয় করেছে 'জরা হাটকে জরা বাঁচকে'?
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১২:৫৮ পিএম   (ভিজিট : ২৫৮)
X


লক্ষ্মণ উতেকর পরিচালিত বলিউড সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সারা আলী খান ও ভিকি কৌশল।

গত ২ জুন ভারতের ১৮০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। তা ছাড়াও বিশ্বের আরো বেশ কিছু পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বিশ্ব ব্যাপী বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। যদিও চতুর্থ দিনে সিনেমাটির আয় কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্ব ব্যাপী সিনেমাটি আয় করে ৫.৪৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৭.২ কোটি রুপি, তৃতীয় দিন ৯.৯ কোটি রুপি, চতুর্থ দিন ৪.১৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৬.৭৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৪ কোটি ৭৬ লাখ টাকা।

প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন সারা-ভিকি। এ জুটির রসায়ন দেখে প্রশংসা করছেন সিনেমা প্রেমিরা। ২৮ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুস্মিতা মুখার্জি, নিরাজ সুদ, রাকেশ বেদি, আকাশ খুরানা প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy