চঞ্চলের ‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে

বিনোদন ডেস্ক

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ

2023-06-08T16:26:23+00:00
2023-06-08T16:26:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চঞ্চলের ‘তাকদীর’ রিমেক হচ্ছে তেলুগুতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৮৭)
X


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন দর্শকের মাঝে। যেকোনো চরিত্রকে বাস্তবের কাছাকাছি পৌঁছে দেওয়ার এক বিশেষ প্রতিভা রয়েছে এই অভিনেতার।

বড় পর্দায় চঞ্চল চৌধুরী বরাবরই প্রশংসিত। এর পাশাপাশি বর্তমান সময়ে তুঙ্গে থাকা ওটিটি প্লাটফর্মেও তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয় দিয়েই পেয়েছেন দুই বাংলায় জনপ্রিয়তা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’ বেশ সাড়া জাগিয়েছিল। মুক্তির পরপরই চঞ্চল চৌধুরীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। সিরিজটি এবার আসছে তেলেগু রিমেক হয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মনপুরা’ রিমেক হয়েছিল ‘অচিন পাখি’ কলকাতায়। ‘আয়নাবাজি’ রিমেক হয়েছিল ‘গায়ত্রী’ তেলেগু ভাষায়। এবার ‘তাকদীর’ রিমেক হয়েছে ‘দয়া’ তেলেগু ভাষায়। এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন।

তাকদীরের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) জানায়, বাংলা ভাষায় নির্মিত কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে ‘তাকদীর’কে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিসিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলেগু সিরিজটি।

তাকদীর সিরিজের তেলেগু রিমেক নির্মাণ করছেন পরিচালক পবন সাদিনেনি। ডিজনি প্লাস-এর পেইজ থেকে জানা গেছে, তেলেগু সিরিজটির নাম ‘দায়া’।

প্রশ্ন উঠেছে, তেলেগু সিরিজটিতে চঞ্চলের চরিত্রে কে অভিনয় করছেন? তারও উত্তর মিলল ডিজনি প্লাসের প্রকাশিত পোস্টার থেকে। পোস্টারে তাকদীর এর মতোই লাশবাহী ফ্রিজার ভ্যান দেখা গেছে। দেখা গেছে চালককেও! বুঝতে বাকি থাকে না, চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলেগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। যিনি রাম গোপাল ভার্মার কালজয়ী সিনেমা ‘সত্য’র জন্য বিশেষ সমাদৃত।

প্রসঙ্গত, তেলেগু ‘দায়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শোনা যাচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখে সিরিজটি মুক্তি দেওয়া হবে ডিজনি প্লাস হটস্টারে।


-বাবু/ সাদরিনা




  বিষয়:   তাকদীর  তেলুগু 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy