সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবিনা দিলাইক

বিনোদন ডেস্ক

বিনোদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘বিগ বস’ জয়ী রুবিনা দিলাইক। সম্প্রতি ট্রাকের সঙ্গে অভিনেত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে

2023-06-11T17:56:37+00:00
2023-06-11T17:56:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবিনা দিলাইক
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘বিগ বস’ জয়ী রুবিনা দিলাইক। সম্প্রতি ট্রাকের সঙ্গে অভিনেত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে মাথা ও কোমরে চোট পান তিনি। টুইটারে এ দুর্ঘটনার খবর জানিয়েছেন অভিনেত্রীর স্বামী অভিনব শুক্লা।

ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘রুবিনা এখন ভালো আছে। তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।’

পরে টুইট করেছেন রুবিনা নিজেই। সেখানে তিনি লিখেন, ‘দুর্ঘটনায় আমি মাথা ও কোমরে চোট পেয়েছি। এটা ছিল ভয়াবহ একটা মুহূর্ত, আমরা দ্রুতই হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি।’

তিনি আরও লিখেন, ‘সব ঠিকঠাক আছে। বেপরোয়া ট্রাকচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। সবার প্রতি অনুরোধ, রাস্তায় সাবধানে গাড়ি চালান। নিয়ম করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্যই।

‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান রুবিনা। এরপর রিয়েলিটি শো ‘বিগ বস’-এ জয়ী হওয়ার পর রুবিনার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। ২০২০ সালে ‘বেরেলি কি বেটি’ নামের স্বল্প দৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন। গত বছর ‘আর্ধ’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy