মামলায় সর্বস্বান্ত অ্যাম্বার, আবার ঘুরে দাঁড়াচ্ছেন কী ভাবে?

বিনোদন ডেস্ক

বিনোদন

জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় খোয়া গিয়েছিল অ্যাম্বারের। উল্টে তাঁকে আইনি প্যাঁচে হারিয়ে ১১৬ কোটি

2023-06-14T11:14:38+00:00
2023-06-14T11:14:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলায় সর্বস্বান্ত অ্যাম্বার, আবার ঘুরে দাঁড়াচ্ছেন কী ভাবে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ১১:১৪ এএম   (ভিজিট : ২১৬)
X


জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় খোয়া গিয়েছিল অ্যাম্বারের। উল্টে তাঁকে আইনি প্যাঁচে হারিয়ে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন জনি। মেয়েকে নিয়ে স্পেনে চলে গিয়েছিলেন অ্যাম্বার।

মামলা-মকদ্দমায় জেরবার হয়ে উঠেছিলেন হলিউড অভিনেতা জনি ডেপের প্রাক্তন স্ত্রী, তথা অভিনেত্রী অ্যাম্বার হার্ড। প্রচারের আলো থেকে বেশ কিছু দিন দূরে সরে ছিলেন। অবশেষে কিছুটা সামলে উঠেছেন তিনি, শীঘ্রই বড় মঞ্চে জনসমক্ষে আসতে চলেছেন অ্যাম্বার।

জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় খোয়া গিয়েছিল অ্যাম্বারের। উল্টে তাঁকে আইনি প্যাঁচে হারিয়ে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন জনি। মেয়েকে নিয়ে স্পেনে চলে গিয়েছিলেন অ্যাম্বার। বেচে দিতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার বাড়িটিও। মেয়েকে নিয়ে প্রচারের বৃত্তে থাকতে চাননি অভিনেত্রী। তবে ইতিমধ্যেই রপ্ত করে নিয়েছেন স্পেনের ভাষা। নতুন করে পথ চলার জন্য মানসিক ভাবেও প্রস্তুত অ্যাম্বার।

স্পেনে পাপারাৎজ়ির সঙ্গে কথা বলার সময় অ্যাম্বার অবশ্য জানান, হলিউড পুরোপুরি ছেড়ে দেননি তিনি। কিছু কাজও আছে হাতে। সম্প্রতি জানা গেল তাঁর প্রত্যাবর্তনের খবর।

‘অ্যাকোয়াম্যান’-এর অভিনেত্রী অ্যাম্বার খুব শীঘ্রই আমেরিকার এক চলচ্চিত্র উৎসবেে রেড কার্পেটে হাঁটবেন। তাঁর অভিনীত ‘ইন দ্য ফায়ার’ ছবির জন্যই এই মর্যাদাব্যঞ্জক চলচ্চিত্র উৎসবে যাওয়া। ২৪ জুন হবে ছবিটির প্রিমিয়ার উৎসব।

সূত্র: আনন্দবাজার

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   মামলা  অ্যাম্বার 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy