শিল্পা শেঠির বাড়িতে চুরি, আটক ২

বিনোদন ডেস্ক

বিনোদন

ছুটি কাটাতে বর্তমানে স্বামী-পুত্র-কন্যাসহ ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। আর সেই ফাঁকেই গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর

2023-06-16T10:12:29+00:00
2023-06-16T10:12:29+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শিল্পা শেঠির বাড়িতে চুরি, আটক ২
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১০:১২ এএম   (ভিজিট : ১৯২)
X


ছুটি কাটাতে বর্তমানে স্বামী-পুত্র-কন্যাসহ ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। আর সেই ফাঁকেই গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর বাড়িতে ঢুকেছিল চোর। চুরি যায় বেশকিছু মূল্যবান জিনিস। ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে বৃহস্পতিবার (১৫ জুন) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করেছে মুম্বাই পুলিশ। সেই গ্রেপ্তার দুই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি করে স্থানীয় জুহু থানায় অভিযোগ করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। তবে কে বা কারা শিল্পা শেঠির বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও আজ বৃহস্পতিবার (১৫ জুন) আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে পুলিশ।

গত কয়েক দিন ধরে বলিউডপাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না। কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হিরের গয়না।

এদিকে জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী। ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেছেন শিল্পা। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নো-কাণ্ডের জেরে সেই মুখ থুবড়ে পড়ে। এরপর রোহিত শেঠি পরিচালিত ‘সুখী’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে।

-বাবু/এ.এস






  বিষয়:   শিল্পা শেঠি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy