নিজের ম্যানেজারের হাতে ৮০ লাখ টাকার প্রতারণার শিকার রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৮০ লাখ টাকা

2023-06-19T17:53:21+00:00
2023-06-19T17:53:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিজের ম্যানেজারের হাতে ৮০ লাখ টাকার প্রতারণার শিকার রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২২৩)
X


আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারই ব্যক্তিগত ম্যানেজার। খবর হিন্দুস্থান টাইমসের।

কেরিয়ারের শুরু থেকেই রাশমিকার সব বিষয় দেখাশোনা করতেন তার এ ম্যানেজার। প্রতারণার ঘটনায় ম্যানেজারকে বরখাস্ত করেছেন রাশমিকা। তবে কীভাবে প্রতারণার শিকার হয়েছেন তা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি এই অভিনেত্রী। 

রাশমিকার ঘনিষ্ঠজনদের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এ বিষয়ে রাশমিকা পুলিশকে কোনো অভিযোগ জানাননি। তিনি এসব ঝামেলায় জড়াতে চান না। তাই তার ম্যানেজারকে বরখাস্ত করেই চুপ হয়ে গেছেন।

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। বর্তমানে ‘পুষ্পা ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন রাশমিকা। অল্লু অর্জুন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন।

২০২১ সালে, অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির অসাধারণ সাফল্যেরে পর সারা দেশে পরিচিতি পান রাশমিকা। ছবিটি ছিল ব্লকবাস্টার হিট। ছবিতে রাশমিকা শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ছিলেন পুষ্পার বাগদত্তা। তারও আগে, তিনি বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে হিট তেলেগু ছবি ‘গীত গোবিন্দম’ (২০১৮) এবং মহেশ বাবুর সঙ্গে ‘সারিলেরু নেকেভভারু’ (২০২০)-তে অভিনয় করেন রাশমিকা।

২০২২ সালে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা অভিনীত বিকাশ ‘বেহেল'র 'গুডবাই' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাশমিকার। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নেটফ্লিক্সের হিন্দি ছবি ‘মিশন মজনু ’তেও অভিনয় করেছেন। অন্যদিকে বিজয়ের সঙ্গে কাজ করছেন তামিল ছবি ‘ভারিসু’ তেও।

-বাবু/ সাদরিনা 




  বিষয়:   ম্যানেজার  অভিনেত্রী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy