যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পীদের ‘কাউয়া’ বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। যে কোনো ইস্যুতে মুখ খোলেন এ নায়ক।এবার

2023-06-23T16:19:01+00:00
2023-06-23T16:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পীদের ‘কাউয়া’ বললেন ওমর সানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X


ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। যে কোনো ইস্যুতে মুখ খোলেন এ নায়ক।

এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যেসব তারকাকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেতা। তাদের ‘কাউয়া শিল্পী’ আখ্যা দিয়ে বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ হিসেবে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকের নিজস্ব টাইমলাইনে ওমর সানী এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কমবেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দু-একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে। আমরা অবাক হচ্ছি, রুচির দুর্ভিক্ষ। হায়রে...!

এ মন্তব্যের জন্য অনেকেই সহমত পোষণ করেছেন তারকার সঙ্গে। আবার কেউ কেউ দ্বিমত পোষণ করে সমালোচনাও করেছেন তার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে বিভিন্ন সময় বিনোদনমূলক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠান মূলত প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে থাকে।

এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। জ্যামাইকার আমাজুরা হলে আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে প্রথম পর্ব ‘মিউজিক অ্যাওয়ার্ড’ এবং ১ জুলাই থেকে ভার্জিনিয়াতে হবে দ্বিতীয় পর্ব ‘ফিল্ম অ্যাওয়ার্ড’।

-বাবু/এ.এস





  বিষয়:   ওমর সানী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy