চলে গেলেন ‘মহীনের গোড়াগুলি’র শেষ সদস্য তাপস দাস

বিনোদন ডেস্ক

বিনোদন

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ডদল ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ সদস্য তাপস দাস ওরফে বাপি দা। দর্ঘিদিন ক্যানসারে

2023-06-25T14:14:07+00:00
2023-06-25T14:14:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চলে গেলেন ‘মহীনের গোড়াগুলি’র শেষ সদস্য তাপস দাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জুন, ২০২৩, ২:১৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X


না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ডদল ‘মহীনের ঘোড়াগুলি’র শেষ সদস্য তাপস দাস ওরফে বাপি দা। দর্ঘিদিন ক্যানসারে ভুগে রবিবার বেলা সাড়ে ১১টায় কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাপি দা’র মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ওপার বাংলার গায়ক রূপম ইসলাম।

গায়ক লিখেছেন, ‘এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু…। সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…। বাপিদা- সশরীরে তুমি আর নেই, কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। সত্তর থেকে নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের ধরন বদলে দিয়েছিল দলটি। এই দলের সবচেয়ে পুরনো সদস্যদের একজন তাপস দাস। যিনি সবার কাছে বাপি দা নামেই পরিচিতি।

তাপস দাস ১৯৫৮ সালের ২২ সেপ্টেম্বর একটি সাধারণ বাঙালি পরিবারে নারায়ণ চন্দ্র দাস এবং জ্যোৎস্না দাসের চতুর্থ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। ছোট বয়স থেকেই বাপির সংগীত জগতের যাত্রা শুরু হয়। তিনি মা জ্যোৎস্না দাসকে তার প্রথম গুরু বা শিক্ষক হিসাবে বিবেচনা করতেন।

স্বশিক্ষিত গিটারবাদক বাপি তার কলেজ জীবনে এই ছয় তারের যন্ত্রের সঙ্গে সখ্যতা তৈরি করেন। ১৯৭৫ সালে গৌতম চট্টোপাধ্যায়, প্রদীপ চ্যাটার্জি, রঞ্জন ঘোষাল, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, এব্রাহাম মজুমদার এবং তপেশ বন্দোপাধ্যায়ের সঙ্গে বাপি রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র অংশ হন।

সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক (১৯৭৭), অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি (১৯৭৯) এই তিন অ্যালবাম ভারতীয় রক মিউজিকের মাইলস্টোন। আশির দশকের গোড়ায় ব্যান্ড ছেড়ে নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়েন সবাই।

তবে ১৯৯৫ সালে ফের মুক্তি পায় মহীনের ঘোড়াগুলির ‘আবার বছর কুড়ি পরে’। এই অ্যালবামেরই গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’-যা আজকের জেনারেশনের কাছেও ততটাই জনপ্রিয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy