প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৩:২৩ পিএম (ভিজিট : ৩৭৯)

X
দেশে ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত প্রিয়তমা চলচ্চিত্র। সারাদেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে আলোড়ন তৈরি করেছে। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল- সব হলেই মানুষের ভিড়, এমনকি টিকিটের জন্যও কোথাও কোথাও হাহাকার। মাল্টিপ্লেক্সে শো বাড়ানোর দাবি উঠেছে।
দেশের সিনেমা হলে দর্শক পরিপূর্ণ। কিন্তু শাকিব দেশে নিজের সিনেমাটি দেখবেন না। দেখবেন যুক্তরাষ্ট্রে। এমনটা নয় যে দেশে না দেখার পণ রয়েছে।
ঘটনা হলো এরইমধ্যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ অভিনেতা। তাই সেখানেই দেখবেন। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশে সময় করে উঠতে পারলেন না, তাই মার্কিন মুকুকেই দেখতে হবে তাঁকে। এমনটাই জানালেন শাকিব খান। শাকিব বললেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না।
সপ্তাহখানেক পরই দেশে ফিরব। নতুন সিনেমা নিয়ে পরিকল্পনায় নামব।
-বাবু/এ.এস