'আমি সো কল্ড হিরো না যে বিয়ে করে বউ-বাচ্চার কথা বলবো না'

বিনোদন ডেস্ক

বিনোদন

একসঙ্গে সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। যে কারণে শাকিব খান ও আফরান নিশোর ভক্তরা এখন বিভক্ত। সোশ্যাল মিডিয়ায় তাদের

2023-07-04T12:53:54+00:00
2023-07-04T12:53:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
'আমি সো কল্ড হিরো না যে বিয়ে করে বউ-বাচ্চার কথা বলবো না'
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫০৪)
X


একসঙ্গে সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। যে কারণে শাকিব খান ও আফরান নিশোর ভক্তরা এখন বিভক্ত। সোশ্যাল মিডিয়ায় তাদের তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে কাদা ছোড়াছুড়িতেও। এরমধ্যে নিশোর একটি মন্তব্যকে ঘিরে শাকিবিয়ানদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। গতকাল বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্রিত হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় উঠে আসে। একদিকে প্রথম সিনেমা, আরেক দিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে।

অনেক দিন ধরে কাজ করছি। এরমধ্যেই একজন বললেন, বয়সটা বলে দিলেন! উত্তরে নিশো বলেন, বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না। এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।

‘সুড়ঙ্গ’ টিমের অভিযোগ, তাদের সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য অনলাইনে ফাঁস করে দেওয়া হচ্ছে। এরমধ্যে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তারা। পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে আফরান নিশো বলেছেন, যদি কোনও সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনও দৃশ্য এরকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনও ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনও সময় বেশি লাগে, কখনও কম, এটুকুই।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। আলফা আই ও চরকি প্রযোজিত ছবিটি ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে। প্রায় সব হলেই ছবিটি হাউজফুল যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

-বাবু/এ.এস





  বিষয়:   সুড়ঙ্গ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy