উত্তর আমেরিকায় ‘হাওয়া’র পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় ‘প্রিয়তমা’র

বিনোদন ডেস্ক

বিনোদন

উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র

2023-07-16T13:20:22+00:00
2023-07-16T13:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তর আমেরিকায় ‘হাওয়া’র পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় ‘প্রিয়তমা’র
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১৫৮)
X


উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র পর আসন নিয়েছে  ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ শেষে ‘প্রিয়তমা’র আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ ডলার। এই তথ্য প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। 

তিনি জানান, ‘প্রিয়তমা’র প্রথম সপ্তাহের রিপোর্ট দেখে সত্যি চমকে গেছি! এতগুলো প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার গ্রস করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এরপরের ৪ দিনে যা হল, সেটা অবিশ্বাস্য। বর্তমানে আমেরিকা ও কানাডার গুরুত্বপূর্ণ পাঁচটি থিয়েটারে ‘প্রিয়তমা’ দ্বিতীয় সপ্তাহে চলছে।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy