পবিত্র আশুরা কবে, জানা যাবে কাল

বুলেটিন ডেস্ক

ধর্ম

১৪৪৫ হিজরি নববর্ষ ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য সভায় বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলাবার (১৮

2023-07-17T12:20:16+00:00
2023-07-17T12:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিত্র আশুরা কবে, জানা যাবে কাল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১২:২০ পিএম   (ভিজিট : ১৭৩)
X


১৪৪৫ হিজরি নববর্ষ ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য সভায় বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলাবার (১৮ জুলাই) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

প্রসঙ্গত, ইসলামের ইতিহাসে আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই দিনেই হজরত আদম (আ.)-এর সৃষ্টি, স্থিতি, উত্থান ও পৃথিবীতে অবতরণ ও দীর্ঘ দিন ক্ষমা প্রার্থনা শেষে এদিনই তাঁর তওবা কবুল করা হয়। ফেরআউনের কবল থেকে হজরত মুসা (আ.)-এর মুক্তি, হজরত ইবরাহিম (আ.) -এর বিজয় ও দাম্ভিক নমরুদের পরাজয় ঘটে। হজরত নুহ (আ.)-এর নৌযানের যাত্রা আরম্ভ এবং বন্যা-প্লাবনের সমাপ্তিও আশুরাতেই সংঘটিত হয়েছিল।

নবীদের ঘটনার বাইরেও রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের প্রায় ৫০ বছর পর ৬১ হিজরির ১০ মহররম কারবালায় হুসাইন ইবনে আলী (রা.)-এর শাহাদাতের ঘটনা ঘটে। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ইসলাম এবং ইসলাম পূর্ব সময় থেকে। এই দিন এবং এর আগে পরে একদিন মিলিয়ে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং অন্যদের রোজা রাখতে উৎসাহিত করেছেন তিনি। (সহিহ মুসলিম: ২৫২০)

বাবু/এ.এস





  বিষয়:   পবিত্র আশুরা 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy