‘চোখ বন্ধ করলেই তোমার স্পর্শ আর ঘ্রাণ মগজে টের পাই’

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনের টানাপড়েনের কারণে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমণি। তাদের একমাত্র সন্তান রাজ্য মায়ের সঙ্গেই

2023-07-19T15:26:00+00:00
2023-07-19T15:26:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘চোখ বন্ধ করলেই তোমার স্পর্শ আর ঘ্রাণ মগজে টের পাই’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৩:২৬ পিএম   (ভিজিট : ১৯৫)
X


দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনের টানাপড়েনের কারণে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমণি। তাদের একমাত্র সন্তান রাজ্য মায়ের সঙ্গেই থাকেন। তবে আলাদা থাকলেও ছেলের থেকে মানসিকভাবে নিজেকে পৃথক করতে পারেননি এই অভিনেতা।

এমনটি বোঝা গেল ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের দেওয়া আবেগঘন একটি পোস্টে।

মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন রাজ।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে (বাবা-মা) এক শ কোটি চুমু দিও।’

কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা একাই করছেন চিত্রনায়িকা পরীমণি। অসুস্থ সন্তানের পাশে দেখা যায়নি রাজকে।

এদিকে সন্তানের অসুস্থতায় রাজ পাশে না থাকায় নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। রীতিমতো বাবার যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। তার একদিন পরই মাঝরাতে এই নায়ক জানালেন সন্তানকে ভীষণ মিস করছেন তিনি।

তবে বাবা হিসেবে রাজ নিজের দায়িত্ব এড়িয়ে গেলেও, মা হিসেবে পরীমণি ঠিকই সন্তানের প্রতি সকল দায়িত্ব পালন করছেন। প্রতিটা মুহূর্তেই যেন ছেলেকে আগলে রাখছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy