মণিপুরের ঘটনায় ‘শিউরে’ উঠেছেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

বিনোদন

এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমতো

2023-07-20T12:34:40+00:00
2023-07-20T12:34:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই নারীকে বিবস্ত্র
মণিপুরের ঘটনায় ‘শিউরে’ উঠেছেন অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১৯১)
X


এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমতো এই দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এ কথা লেখেন। 

অক্ষয় বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি। এ ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি হোক যাতে এমন রোমহর্ষক ঘটনার চিন্তাও কেউ কখনও না করে।

এর আগে, বুধবার ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন।

উল্লেখ্য, গত  ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে। সূত্র : এনডিটিভি।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy