বাঘ দিবসের প্রচারণায় হালুম-তিশা একসঙ্গে

বিনোদন ডেস্ক

বিনোদন

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এই দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ

2023-07-26T14:23:03+00:00
2023-07-26T14:23:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঘ দিবসের প্রচারণায় হালুম-তিশা একসঙ্গে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ২:২৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X


২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এই দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ এবং সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর।

‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শিশুদের জন্য ভিডিওটিতে তিশা এবং হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে।

এছাড়াও বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেজে। যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy