অনাথ শব্দটা আমার কাছে গালির মতো : পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন

খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি।পরীর ক্যারিয়ারে

2023-07-27T11:58:20+00:00
2023-07-27T11:58:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনাথ শব্দটা আমার কাছে গালির মতো : পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৭০)
X


খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি।

পরীর ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসবের কিছুই দেখে যেতে পারেননি। বিষয়টি নিয়ে আজও যন্ত্রণায় ভুগেন এই নায়িকা।

ছোট থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তিনি। তবুও নিজেকে অনাথ মানতে নারাজ পরীমণি। তার কাছে এতিম বা অনাথ শব্দটা গালির মতো।

পরী বলেন, ‘আমি ছোটবেলা থেকে এতিম বা অনাথ শব্দটার সঙ্গে পরিচিত নই। আমার মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনোই বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলা যায়, সেটা আমার পরিবারেরই অবদান।’

অভিনেত্রীর সাফ কথা, ‘আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালির মতো। তাদের যে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।’

পরীমণিকে বিভিন্ন সময় এতিম-অনাথ শিশুদের পাশে দাড়াতে দেখা গেছে। সম্প্রতি দুই অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন তিনি। রিকশাচালক বাবার দুই কন্যাকে নিজ ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালনের ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী।

এদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর পরীমণির জগতজুড়ে এখন কেবলই তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে নিয়েই অভিনেত্রীর সকল ব্যস্ততা, সকল আয়োজন।

বাবু/এ.এস





  বিষয়:   পরীমণি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy