প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড, রাতেই উদ্ধার

বিনোদন ডেস্ক

বিনোদন

গতকাল রাতে দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড হয়। যদিও এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় তার

2023-07-28T15:19:26+00:00
2023-07-28T15:19:26+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড, রাতেই উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৩:১৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X


গতকাল রাতে দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড হয়। যদিও এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় তার ভেরিফায়েড ফেসবুক পেজটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে হঠাৎই ‘বাহুবলী’ তারকার ফেসবুকের দেয়ালে দেখা যায় দুটি ভিডিও। 'আনলাকি হিউম্যান' এবং ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে দুটি ভিডিওই বিদেশি খেলা সম্পর্কিত কৌতুক ভিডিও। যার কোনোটির সঙ্গেই কোনো যোগসূত্র নেই প্রভাসের।

দক্ষিণী সুপারস্টারের পেজে হঠাৎ করে এমন অপ্রাসঙ্গিক ভিডিও দেখে খানিক চমকে যান তার ভক্তরা। অনেকেই আশঙ্কা করছিলেন, অভিনেতার প্রোফাইল হ্যাকড হয়ে যাওয়ার। পরবর্তীতে তাদের সেই আশঙ্কাই সত্যি হয়। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা জানান, তার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে।

প্রভাসের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ)। অভিনেতার পেজ থেকে এমন ভিডিও দেখে খটকা লাগে তার অনুরাগীদের। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি জানান, তার পেজ হ্যাকড হয়েছে, যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করছে তার টিম। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, অভিনেতার ফেসবুকের পাতাটি সুরক্ষিত করা সম্ভব হয়েছে।

এমনিতেই সময় ভালো যাচ্ছে না প্রভাসের। ‘বাহুবলী’র পর তার অভিনীত কোনো সিনেমাই বক্স অফিস সাফল্য পাচ্ছে না। বরং অনেক সিনেমাই হয়েছে বিতর্কের সঙ্গী। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার পার্ট ১ - সিজফায়ার’। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে।

এছাড়া আগামীতে এই অভিনেতাকে তাকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানি প্রমুখ।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy