বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা।শুক্রবার

2023-08-04T17:59:16+00:00
2023-08-04T17:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৮১)
X

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা। 

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতারা বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

এসময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব  ভূঁইয়া,  আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম, প্রেসক্লাবের সদস্য সালাম জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy