‘প্রিয়তমা’ দেখে শাকিবের প্রসংশা করল মার্কিন নায়িকা

বিনোদন ডেস্ক

বিনোদন

যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রসংশা করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। এমনকি জানিয়েছেন

2023-08-07T14:35:00+00:00
2023-08-07T14:35:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘প্রিয়তমা’ দেখে শাকিবের প্রসংশা করল মার্কিন নায়িকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৮৪)
X


যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রসংশা করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। এমনকি জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

নির্মাতা হিমেল আশরাফ ফেসবুক পেজে নিজের আইডিতে লেখেন, ‘গতকাল রবিবার হঠাৎ করেই ম্যাসেজ আসল, আমি তোমাদের ফিল্মটা দেখেছি। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিল। আর লিখল, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম, সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।’

এদিকে, হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এর নায়িকা কোর্টনি কফি। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

বাবু/এ.এস





  বিষয়:   প্রিয়তমা  কোর্টনি কফি 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy