প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৫৮ পিএম (ভিজিট : ১৪৭)

X
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস-এর উদ্ভুত পরিস্থিতি ও বিবাদমান সংকটের নিস্পত্তি ঘটিয়ে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে কাঁধে কাঁধ রেখে কাজ করার অঙ্গীকার করেছে দুই সমিতি। আর এর মধ্য দিয়েই সাংবাদিক আহমেদ তেপান্তর ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটলো।
পরিচালক সমিতির নেতবৃন্দ বাচসাস কার্যনির্বাহী পরিষদকে চা চক্রের আমন্ত্রণ জানিয়েছিলেন। ৯ আগস্ট বুধবার বিকেল ৪টায় বিএফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে আন্তরিক পরিবেশে বাচসাস কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক প্রযোজক খুরশিদ আলাম খসরু।
বক্তব্য রাখেন বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও মহাসচিব শাহীন সুমন। পারস্পরিক যৌথ এই সভার সূচনা করেন বাচসাসের নির্বার্হী পরিষদের সদস্য লিটন এরশাদ ও পরিচালক সমিতির পক্ষে শাহীন কবীর টুটুল। এ সময় উপস্থিত ছিলেন বাচসাসের সহ-সভাপতি রাশেদ রাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, অর্থ সম্পাদক সাহাবদ্দিন মজুমদার, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, নির্বার্হী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাইনুল হক ভূঁইয়া, রুহুল শাখওয়াত, সম্মিলিত চলচ্চিত্রের পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরণ, পরিচালক নেতা মনতাজুর রহমান আকবর, এস এ হক অলিক, বাচসাস নির্বাচন কমিশনার আবুল হোসেন মজুমদার, ডিআরইউর সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী মিজান, বিনোদন সাংবাদিক নিথর মাহবুব, মোস্তফা মতিহার, রিয়েল তন্ময়, আহমেদ জামান শিমুল প্রমুখ।
দুই সমিতির নেতারা বলেন, চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্রের মানুষেরা একে অপরের পরিপুরক। আহমেদ তেপান্তর ও শাহীন সুমনের ব্যক্তিগত দ্বন্দের মতো ছোট একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের উভয়ের মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আজ থেকে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলেই আমরা মনে করি। দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়ন ও চলচ্চিত্রের বৃহৎ স্বার্থে এখন থেকে আমরা একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো।
বাবু/জেএম