চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল

বিনোদন ডেস্ক

বিনোদন

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (৯

2023-08-10T11:14:33+00:00
2023-08-10T11:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১১:১৪ এএম   (ভিজিট : ১৭৫)
X


চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন তিনি।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসা শেষে শিগগির দেশে ফেরার প্রার্থনা করেছেন অনেকেই।

এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের। এবার রুটিন চেকআপ নাকি অন্যকোনো সমস্যার কারণে সিঙ্গাপুর গেলেন সে বিষয়ে অবশ্য খোলাসা করেননি অভিনেতা।

উল্লেখ্য, ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। ডিপজলের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।

বাবু/এ.এস





  বিষয়:   ডিপজল 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy