ছেলের জন্মদিনে কত খরচ হলো, জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন

একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ করতে যাচ্ছে। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীমণির

2023-08-11T15:00:54+00:00
2023-08-11T15:08:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ছেলের জন্মদিনে কত খরচ হলো, জানালেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৩:০০ পিএম  আপডেট: ১১.০৮.২০২৩ ৩:০৮ পিএম  (ভিজিট : ২৮০)
X


একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ করতে যাচ্ছে। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীমণির মনে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কী কী করবেন। যদিও রাজ্যর বাবা শরিফুল রাজের অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে কিন্তু কোনো কিছুরই কমতি রাখেননি পরীমণি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। এক বছরের রাজ্যকে ভালোবাসা জানাতে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজনও হাজির হয়েছেন এই আয়োজনে।

পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সেকথাও। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ লাখের (১৪ লাখ ৮০ হাজার) মতো খরচ করেছেন অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

তিনি আরও বলেন, ‘রাজ্যর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যর জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে এই উদ্যোগের সঙ্গে রাজ্যর বাবাও যুক্ত ছিল, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) ভারত থেকে ফিরে রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হন রাজ। এ সময় পরীমণি দেখা না দিলেও ছেলের সঙ্গে সময় কাটিয়ে ফেরে আসেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘তার (রাজ) জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’

বাবু/এ.এস





  বিষয়:   পরীমণি  জন্মদিন  রাজ্য 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy