ফারিয়ার চোখে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক

বিনোদন

বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচারের বিকল্প কিছু ছিল না। তাই রোববার

2023-08-14T13:54:18+00:00
2023-08-14T13:54:18+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ফারিয়ার চোখে অস্ত্রোপচার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ২১৫)
X


বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচারের বিকল্প কিছু ছিল না। তাই রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় চোখের অস্ত্রোপচার করান তিনি।

ইতোমধ্যেই ফারিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, সেরে ওঠা না পর্যন্ত বিরতি।

তবে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ফারিয়ার মা ফেরদৌসি বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। গতকাল সন্ধ্যার পরপরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।

তিনি আরও বলেন, চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।

প্রসঙ্গত, চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি।

বাবু/এ.এস





  বিষয়:   ফারিয়া 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy