অভিনেত্রী শাবনাজ ও মৌয়ের মা আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

চলচ্চিত্র অভিনেত্রী শাবনাজ ও ছোট পর্দার অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের মা আর বেঁচে নেই। আজ শুক্রবার বেলা ১টা

2023-08-18T18:01:03+00:00
2023-08-18T18:01:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিনেত্রী শাবনাজ ও মৌয়ের মা আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ৫৮৫)
X


চলচ্চিত্র অভিনেত্রী শাবনাজ ও ছোট পর্দার অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের মা আর বেঁচে নেই। আজ শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা আঞ্জুমান নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শাশুড়ির মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবনাজের স্বামী অভিনেতা নাঈম। তিনি বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে-আসার মধ্যে থাকতে হতো। মূলত হার্টের সমস্যা ছিল সবচেয়ে বেশি। হার্ট একদমই দুর্বল হয়ে যায়। বয়স বেশি হওয়ায় চেষ্টা করেও পেসমেকার লাগানো যাচ্ছিল না। গত ১০ দিনের মতো তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। মোটামুটি ঠিকমতো কথা বলছিলেন। হঠাৎ আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা অভিভাবক হারালাম।’

আঞ্জুমান নাহারের জন্ম বরিশালে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ছিলেন বৃক্ষপ্রেমী। ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।

মাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী শাবনাজ ও মৌ। কেউই কথা বলতে পারলেন না। তারা সবার কাছে মায়ের জন্য দোয়া চাইলেন। তিন বোনের মধ্যে শাবনাজ সবার বড়। তার মেজ বোন সোনিয়া। সবার ছোট তাহমিনা সুলতানা মৌ। শাবনাজ ও মৌ অভিনয়ের সঙ্গে জড়িত।

বাবু/এ.এস





  বিষয়:   অভিনেত্রী  শাবনাজ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy