নামাজে মনোযোগী হওয়ার ৪ পুরস্কার

বুলেটিন ডেস্ক

ধর্ম

মনোযোগ ছাড়া নামাজ প্রাণহীন শরীরের মতো। মনোযোগের সঙ্গে আদায় করা নামাজের বিনিময়ে রয়েছে অনেক পুরস্কার। এখানে কয়েকটি তুলে

2023-08-22T12:27:39+00:00
2023-08-22T12:27:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নামাজে মনোযোগী হওয়ার ৪ পুরস্কার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১২:২৭ পিএম   (ভিজিট : ২৪০)
X


মনোযোগ ছাড়া নামাজ প্রাণহীন শরীরের মতো। মনোযোগের সঙ্গে আদায় করা নামাজের বিনিময়ে রয়েছে অনেক পুরস্কার। এখানে কয়েকটি তুলে ধরা হলো—

এক.
দুনিয়া-আখেরাতের সফলতা: মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।’ (সুরা মুমিনুন: ১-২)

দুই.
জন্মদিনের মতো নিষ্পাপ হওয়া: দীর্ঘ হাদিসে আমর ইবনু আবাসাহ আস-সুলামি (রা.) থেকে বর্ণিত আছে, নবী (সা.) ওজুর ফজিলত বয়ান করার পর এরশাদ করেন, ‘...এরপর সে যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহর প্রশংসা ও গুণগান করে, তাঁর যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে এবং অন্তরকে মহান আল্লাহর জন্য পৃথক করে নেয়, তাহলে সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যায়।’ (মুসলিম)

তিন.
অতীতের সব গুনাহের ক্ষমা: উসমান (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে আমার এই ওজুর মতো ওজু করতে দেখেছি এবং ওজু শেষে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার এ ওজুর মতো ওজু করবে এবং একান্ত মনোযোগের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (মুসলিম)

চার.
গুনাহের কাফফারা: উসমান (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যখন কোনো মুসলমান কোনো ফরজ নামাজের সময় হলে ভালোভাবে নামাজের ওজু করে, নামাজের নিয়ম ও রুকু উত্তমভাবে আদায় করে, তাহলে যতক্ষণ না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হবে, এ নামাজ তার অতীতের সব গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে।’ বর্ণনাকারী বলেন, আর এটি সব যুগের জন্য প্রযোজ্য। (মুসলিম) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

বাবু/এ.এস





  বিষয়:   নামাজ 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy