হাবিবুর রহমান খান আর নেই

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি হার্টঅ্যাটাক করে মারা যান

2023-08-22T19:33:15+00:00
2023-08-22T19:33:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হাবিবুর রহমান খান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি হার্টঅ্যাটাক করে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা মাহমুদ সনি। তিনি জানান, মিরপুরের বাসায় বিকাল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এসময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি আর নেই।

সদালাপী হাবিবুর রহমান খানের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। মৃত্যুর খবর এলে তার দীর্ঘদিনের সহকর্মীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। 

হাবিবুর রহমান খান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টার দিকে হাসপাতাল থেকে লাশ তার মিরপুরে শাইন পুকুর আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

মেধাবী ও বিচক্ষণ সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি রাজনৈতিক বিট করতেন। যুগান্তরের সঙ্গে তার পথচলা ১৩ বছরের। মৃত্যুর দিনেও যুগান্তরের শেষ পাতায় তার নামে লিড স্টোরি ছাপা হয়েছে। এই স্টোরি সকালে ফেসবুকে শেয়ারও করেছেন হাবিব। কে জানত এটাই তার জীবনের শেষ প্রতিবেদন! 
 
প্রতিশ্রুতিশীল সাংবাদিক হাবিবুর রহমান খান জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য। হাবিবুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর। তার বাবার নাম মৃত মো হাসেম খান, আর মা জয়তুন্নেছা। 

বাবু/জেএম





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy